ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২৬,  5:04 PM

news image

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ মোট ৫০৩ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ১৮টি স্থানে একযোগে পরিচালিত অভিযানে মূলত অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।


সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় নিয়োগকর্তা ও বিদেশিসহ মোট ২ হাজার ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। পরে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫০৩ জনকে আটক করা হয়।


আটকদের মধ্যে রয়েছেন ২৯০ জন বাংলাদেশি, ১০১ জন মিয়ানমারের নাগরিক, ৬৬ জন ইন্দোনেশীয়, ৩৮ জন নেপালি, ৩৬ জন ভারতীয় এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক। তাদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে।


ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় থাকা (ওভারস্টে) এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তদন্তে দেখা গেছে, অনেকেই নির্মাণ খাতে কাজের ভিসা নিয়ে অন্য খাতে, যেমন পোশাকের দোকানে কাজ করছিলেন। এছাড়া কয়েকজন ইউএনএইচসিআর কার্ডধারীকেও তাদের কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য আটক করা হয়েছে।


পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্তে সহযোগিতার জন্য আরও ১২০ জনকে বিশেষ নোটিশ (বোরাং-২৯) দেওয়া হয়েছে।


মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, অবৈধ অভিবাসন ঠেকাতে সারা দেশে ২০০টির বেশি ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে, যার প্রায় অর্ধেকই ক্লাং ভ্যালি এলাকায় অবস্থিত। এসব এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


তথ্য সূত্র- দ্য স্টার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম