ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মালিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪২ সেনা

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২২,  9:08 PM

news image

মালিতে এক সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। তেসিত শহরের কাছে গত রোববার হামলার এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটির সরকার। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়, এ সন্ত্রাসী হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালির সরকার। সাম্প্রতিক বছরগুলোয় এটি মালির সেনাবাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী হামলা। জঙ্গিগোষ্ঠীগুলোর এক দশকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে এ জঙ্গি তৎপরতা বিস্তৃত। খবরে আরও বলা হয়, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক সরকার। সহিংসতার লাগাম টানতে না পারার ব্যর্থতার হতাশাও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি কারণ ছিল। কিন্তু এরপরও সচরাচর হামলার ঘটনা ঘটেই চলেছে। জুলাইয়ের শেষ দিকে মালির মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল আল-কায়েদার অনুগত একটি সন্ত্রাসী গোষ্ঠী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম