ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

মালাই চা বানাবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  11:05 AM

news image

শীতে চা পানের মাত্রাটা যেন বেড়ে যায়। প্রতিদিনের পানীয়ের তালিকায় চা যেহেতু থাকবেই, একেক দিন বানানো যেতে পারে একেক রকম চা। স্বাদে চলে আসবে ভিন্নতা। রেসিপি দিয়েছেন দিল আফরোজ

উপকরণ: ফুল ক্রিম দুধ ১ লিটার, চা-পাতা ৩ চা-চামচ, এলাচি ৬-৭টি, চিনি ২ চা-চামচ।

প্রণালি: দুধ ভালো করে জ্বাল দিন। বলক উঠে গেলে চুলার আঁচ একদম কমিয়ে আবার জ্বাল দিন কিছুক্ষণ। দুধ ঠান্ডা করে নিন। দুধের ওপর সর পড়লে সেই সর উঠিয়ে রেখে দিন। এভাবে আবার জ্বাল দিয়ে দুধ ঠান্ডা করে সর উঠিয়ে নিন। এবার যেই দুধ থেকে সর উঠিয়েছেন, সেই দুধ পুনরায় জ্বাল দিন। এলাচি, চিনি ও চা-পাতা দিন। চায়ের রং আপনার মনমতো হলে ছেঁকে নিন। চায়ের ওপর উঠিয়ে রাখা সর দিয়ে পরিবেশন করুন।

লেবু-আদার চা

উপকরণ: পানি ৪ কাপ, চা-পাতা ১ চা-চামচ, আদা স্লাইস করে কাটা ৬-৭ টুকরা, এলাচি ৪টি, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ৬-৭টি, চিনি ২ চা-চামচ, লেবু স্লাইস করা ৪ টুকরা।

প্রণালি: পাত্রে পানি নিয়ে নিন। তাতে আদা স্লাইস, এলাচি, দারুচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। পরে চা-পাতা দিন। অল্প আঁচে মিশ্রণটি ফুটান। মিশ্রণটি ফুটতে শুরু করলে তাতে চিনি দিন। এবার নামিয়ে ছেঁকে নিন। আদা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম