ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

#

০৫ মে, ২০২৪,  6:33 PM

news image

মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশিসহ ৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার (৩ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়। অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ বিবৃতিতে জানিয়েছে। অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম