ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪১ আটক

#

১৩ জানুয়ারি, ২০২৪,  9:50 PM

news image

মালয়েশিয়ায় অভিবাসন পুলিশের বিশেষ অভিযানে ১৪১ জন আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জন বাংলাদেশিও আছেন। স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) গভীর রাতে দেশটির পেরাক রাজ্যের ইপোতে আটক হয় তারা। অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার ওই অভিযানটি পরিচালিত হয়। আটকদের মধ্যে ১০ জন স্থানীয় নাগরিকও রয়েছে। বিশেষ এ অভিযানে দেশটির ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স, স্পেশাল ট্যাকটিকাল টিম, জহুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং পার্লিস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন। গত এক মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি ছাড়াও ৫২ জন চীনা, ৪১ জন ভিয়েতনামের, ২১ জন থাইল্যাণ্ডের, ৩ জন ইন্দোনেশিয়ার, একজন লাওসের ও চারজন মিয়ানমারের নাগরিক আছেন। এছাড়া একজন পরিচয়পত্রহীন ব্যক্তিও আটক হয়েছেন এ অভিযানে। আটকদের সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ সামাজিক ভিজিট পাসের অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আছে আটকদের বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম