ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি মতিউল হাসান

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৪,  10:33 PM

news image

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ছিলেন। শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মতিউল হাসান। ব্যাংকটির বিভিন্ন শাখা, শাখা কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে কাজ করেছেন তিনি। আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোতে গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির যৌথ উদ্যোগ) ডিএমডি হিসেবেও কাজ করেছেন তিনি। মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন ২০১৪ সালে। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম