ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

#

১৫ জানুয়ারি, ২০২৫,  7:25 PM

news image

অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি। বুধবার (১৫ জানিুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’ শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে তনি লেখেন, ‘আমাদেরকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাচিঁয়ে রাখতে।’ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী। যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গয়েছিলেন এই নারী উদ্যোক্তা। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম