ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মারা গেছেন অভিনেত্রী দলজিত

#

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  10:20 PM

news image

না ফেরার দেশে পারি জমিয়েছেন পাঞ্জাবি ও বলিউড অভিনেত্রী দলজিত কৌর খানগুরু। গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে লুধিয়ানার কসবা সুন্ধর বাজারে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ অভিনেত্রী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯। শুক্রবার (১৮ নভেম্বর) লুধিয়ানায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এ অভিনেত্রী। এ ছাড়া তিন বছর আগে তার মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। গেল এক বছর কোমায় ছিলেন দলজিত। জানা গেছে, শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন দলজিত। এ ছাড়া তার বেড় ওঠা শিলিগুড়িতেই। এফটিআইআই (পুণে) থেকে ফিল্ম স্টাডিজে নিয়ে পড়াশোনা করেন তিনি। পরে পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন বরেণ্য এ অভিনেত্রী। তার অভিনীত প্রথম সিনেমা ‘দাজ’ মুক্তি পায় ১৯৭৬ সালে। অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০টি পাঞ্জাবি এবং ১০টি হিন্দি ভাষার ছবিতে অভিনয় করেছেন দলজিত। তবে ব্যক্তিগত জীবনে হরমিন্দর সিং দেওলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর নিজেকে একেবারেই গুটিয়ে নেন পাঞ্জাবি ছবির এই কিংবদন্তি অভিনেত্রী। এরপরই মূলত মানসিক সমস্যা ঘিরে ধরেন অভিনেত্রী দলজিতকে। খবর : ইন্ডিয়া টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম