ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫ দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা ইসরায়েলের বিরোধিতার মুখে আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার টুর্ক মাকে হারালেন অস্কারজয়ী অভিনেতা দুই ভাই সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে উজবেক ডিফেন্ডা পরপর দুই জরিপে এগিয়ে, ব্রাজিলের প্রেসিডেন্টের দৌড়ে শীর্ষে লুলা দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে ধাক্কা, যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত

মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন বিষন্ন তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৫,  12:01 PM

news image

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীদের বিমর্ষ দেখা যায়। অন্যদিকে গতকাল (সোমবার) রাতেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই খালেদা জিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এসময় তাকে বিষণ্ন দেখা যায়। সরেজমিনে দেখা যায়,সকাল ১০টা ৮ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ার হাসপাতাল থেকে বের হন। বের হওয়ার সময় তাকে বিষণ্ন দেখা যায়। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন। সকাল থেকে সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম