ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

মামলাজট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন : প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  1:16 PM

news image

মামলাজট নিরসনে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মামলার বিরাট জট কমাতে সর্বোচ্চ স্তরের বিচারকদের আরও পরিশ্রম করার অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি। সৈয়দ মাহমুদ হোসেন বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ-

আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে। প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। আর ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু। তাই আজই (১৫ ডিসেম্বর) শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। ২০১৮ সালে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। বিএসসি ডিগ্রি পাওয়ার পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলএলবি সম্পন্ন করেন। এরপর ১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাকবেন চারজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম