ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মান্দায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২৫,  4:50 PM

news image

নওগাঁর মান্দায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার রাত আটটার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকার মিলনের ইটভাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—মান্দা উপজেলার গণেশপুর গ্রামের এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০) ও জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০)। আহত চারজন—আশিক (২০), সাদিক (২০), তরুণ (২০) ও মনোয়ার (২০)। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত ও আহতরা সবাই বন্ধু। আড্ডা দিতে সতীহাট এলাকা থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন তারা। পথে বেপরোয়া গতির কারণে তিনটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম