ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

মানিকগঞ্জে সেতুর টোল প্লাজায় আগুন দিলো ছাত্র-জনতা

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৪,  9:01 PM

news image

মানিকগঞ্জের সিংগাইরে শহিদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় তারা টোল প্লাজার কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত ভাষা শহিদ রফিক সেতুর টোল আদায় বন্ধে পরিবহন মালিক-শ্রমিকসহ স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়ে যায়। কিন্তু গত ৬-৭ দিন ধরে আবার নতুন করে টোল আদায় শুরু হয়। এদিকে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে টোল আদায় বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে টোল প্লাজায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি অনুযায়ী প্রথমে ছাত্র-জনতা ওই টোল প্লাজায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এক পর্যায়ে টোল আদায়ের টিকিট কাউন্টারে বিক্ষুদ্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এ সময় এই আঞ্চলিক মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।  খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা টোল প্লাজায় গিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে শান্ত করে এবং মহাসড়কে আটকে থাকা পরিবহন চলাচলের ব্যবস্থা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম