ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ নারী নিহত

#

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  5:03 PM

news image

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটিতে থাকা আটজন যাত্রী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এ ঘটনা। শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ ঘটনায় তিনজন নারী মারা গেছেন। বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন। তিনি জানান, এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম