ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  12:07 PM

news image

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারটা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যায়। নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর. এম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম