ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মানিকগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২১,  2:32 AM

news image

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকন মিয়া (২৮) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া এলাকায় ধর্ষণচেষ্টার সময় চলন্ত বাস থেকে লাফ দেন কলেজ শিক্ষার্থী। কলেজছাত্রী জানান, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন মানিকগঞ্জের উদ্দেশ্যে। গাড়িটি কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে এর চালক বাঁধা দেন।  জানা গেছে, মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসের মাঝপথে সব যাত্রী বাস থেকে নেমে যায়। সেসময় গাড়ি থেকে নামতে চাইলে চালক ওই কলেজ শিক্ষার্থীকে বাধা দেয়। এক পর্যায়ে চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। সে সময় তিনি চলন্ত বাস থেকে লাফ দিয়ে এক প্রাইভেটকার চালকের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি জানান।ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর অভিযোগ পেয়ে হাইওয়ে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসচালক খোকন মিয়াকে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বাসটিও আটক করা হয়েছে। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। -সূত্র: ইত্তেফাক 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম