ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  6:41 PM

news image

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার শফি উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করা করে। ট্রাইব্যুনালের অপর বিচারকরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি একেএম হাফিজু আলম। এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে ২০১৮ সালে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পাঁচ আসামির বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দুইটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। যার মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম