ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুলাই, ২০২৩,  4:57 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর একটি দল সোমবার রূপগঞ্জের বাগবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. আব্দুর রশিদ ওরফে বদ্দি (৭২) ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত বাবুল শেখের ছেলে। মঙ্গলবার সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান। গত বছরের ১৮ জানুয়ারি আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম