ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

মাধ্যমিকে ভর্তির লটারির তারিখ পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  3:08 PM

news image

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়নি। আগের নির্ধারিত তারিখেই এই লটারি অনুষ্ঠিত হবে। সোমবার (৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর (সোমবার) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির লটারি পরের দিন ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ পরিবর্তন হয়নি। ওইসব প্রতিষ্ঠানে আগের নির্ধারিত তারিখেই লটারি হবে। গত ১৬ নভেম্বর থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। আজ (৬ ডিসেম্বর) পর্যন্ত আবেদন নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম