ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মাধবপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

#

০১ নভেম্বর, ২০২৫,  2:21 PM

news image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামের ০৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায়  আশিক মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে একই গ্রামের আব্দুল মিয়ার (৪০) ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  রাত সাড়ে ৯টার দিকে আদাঐর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে। ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। ভিক্টিমের মা জানিয়েছেন, বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে লম্পট আশিক। ভিক্টিমের চিৎকারে লোকজন জড়ো হলে ধর্ষক আশিক পালিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিক্টিম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম