ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

মাধবপুরে বালু উত্তোলনের ফলে বোয়ালিয়া নদীর দুই পাড়ের ধানের জমি ঝুঁকিতে

#

০৫ মার্চ, ২০২৪,  4:34 AM

news image

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রাম, এই গ্রামের উত্তর দিক দিয়ে বোয়ালিয়া নদী চলে গেছে, নদী থেকে একটি দল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বেশ কয়েক দিন যাবত। এই ভাবে বালু উত্তোলনের ফলে বোয়ালিয়া নদীর দুই পাশের ধানের জমি গুলো নদীর পাড় ভেঙে যে কোন সময় নদীতে মিশে যেতে পারে। হরিশ্যামা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমরা তো জানি এই ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা আইনত অবৈধ, তারপরও কিভাবে উনারা বালু উত্তোলন করতেছেন? তাছাড়া সবচেয়ে বড় সমস্যা বোয়ালিয়া নদীর দুই পাড়ের ফসলী জমিগুলো। যে অবস্থা দেখলাম যে কোন সময় বোয়ালিয়া নদীর দুই দিকের পাড় ভেঙে নদীতে মিশে যেতে পারে।আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম