ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুরে বোমার আঘাতে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৫,  10:03 PM

news image

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে বোমা বিস্ফোরণে পা উড়ে যাওয়া শাওন মাতুব্বরের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন- সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বোমার আঘাতে শাওন মাতুব্বর নামে এক যুবকের পা উড়ে যায়। এছাড়া সংঘর্ষে আহত হয় আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা আছে। এদিকে মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছে। এখনও নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম