ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মাদারীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  11:01 AM

news image

মাদারীপুরে রাকিব মাদবর(২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।  শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন, শিবচর উপজেলার পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার(৩২) ও একই উপজেলার কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এলাকা ও নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ আরও জানায়, মামলা মূলে দুই আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। উল্লেখ্য, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সাথে রাকিবদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৬ মে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ মারা যান। সেই মামলায় জেল খেটে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন রাকিব।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম