ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২৬,  7:48 PM

news image

মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে উদ্ধার হয় রাজিন ইয়াসার সামিরের (২২) মরদেহ। নিহত রাজিন ইয়াসার সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় সামি। পরে তার আর কোন খোঁজ পায়নি পরিবার। সামিকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ জিডি করেন স্বজনরা। মঙ্গলবার সকালে জেলা খাদ্য অফিসের পুকুরে সামির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে মরদেহ ময়নাত দন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত সামি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানবশত পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। নিহতের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরো বেশি জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম