ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

মাদক সেবনের অভিযোগ: জাবি'র ৪ শিক্ষার্থী বহিষ্কার

#

০২ জানুয়ারি, ২০২৫,  3:01 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক বহন ও সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (০১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের নির্দেশক্রমে প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্র ও ১ জন ছাত্রীর কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টির অধিকতর তদন্ত করার জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সুপারিশসহ ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে মাদক (অ্যালকোহল) সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ নয়জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম