ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

মাদক মামলায় হাজিরা দিলেন পরীমণি

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২২,  12:50 PM

news image

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১২ মে) সোয়া ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন। আজ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এর আগে গত ২৯ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করেন।

গেল বছরের ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। অভিযোগপত্রে পরীমণির পাশাপাশি আসামি করা হয় আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে। চলতি বছরের ৫ জানুয়ারি পরীমণির মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন আদালত। এর আগে ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে। ৫ আগস্ট বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা করে র‌্যাব-১। মামলায় তিন দফা রিমান্ডে নেওয়া হয় অভিনেত্রীকে। গত ৩১ আগস্ট তার জামিন মঞ্জুর করে আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন নায়িকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম