ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  5:10 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের অনুষ্ঠানে আসার সময় মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবুওছিমদ্দিন পাড়ার সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)। স্থানীয় ইউপি সদস্য  মীরা বেগম বলেন,

নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই একভাই গাজীপুর থেকে আসছিলেন। আরেক ভাই দৌলতদিয়া ঘাট থেকে তাকে এগিয়ে আনতে গিয়ে তাদের মৃত্যু হয়। রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার তাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার ওসি এম আল মামুদ বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।ট্রাকের চালক হেলপার পালিয়েছেন।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম