ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজ ছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৪,  5:22 PM

news image

বরগুনার আমতলী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (১৫) নামের এক হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব কুকুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিন হাওলাদারের ছেলে ও এলাকার এরশাদ উল উলুম মাদরাসার ছাত্র। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। পরে মুষলধারে বৃষ্টি হলে বাড়ির পাশে জমে যাওয়া বিলের পানিতে মাছ ধরতে যায় আব্দুল্লাহ। এ সময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আব্দুল্লাহ এ বছর জানুয়ারি মাসে মাদরাসায় থেকে কোরআনের হাফেজ হয়। রাতে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম