ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
​নেছারাবাদে ৫০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আকস্মিক বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দরজা-জানালা, দগ্ধ বাবা-ছেলে হামের টিকা পেয়ে স্বস্তিতে অভিভাবকরা সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’ কৃষক কার্ডে বছরে ২ হাজার টাকা প্রণোদনা পাবেন প্রান্তিক চাষিরা 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হবে ১ জুলাই সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮ দেশে সোনার দাম বাড়লো ভরিতে ২২১৬ টাকা

মাগুরায় মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৫,  11:02 AM

news image

মাগুরার শালিখায় মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও অজ্ঞাত পথচারী। নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। এ সময় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮) নামে আরও একজন। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, পেশায় ডেকোরেটর ব্যবসায়ী রিফাত কর্মী আবু হুরায়রাকে নিয়ে আড়পাড়া থেকে ফেরার পথে সাতনাফুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবু হুরায়রা নিহত ও রিফাত আহত হন। এসময় আরেকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। ধারণা করা হচ্ছে তিনি পথচারী ছিলেন। তার নাম ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়। আহত রিফাতকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবু হুরাইরার চাচা টিটো বিশ্বাস জানান, ঘটনাস্থলেই তার ভাতিজা মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা এবং এক অজ্ঞাত পথচারী নিহত হন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী ও এক পথচারী মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম