ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেত্রী রিয়া কারাগারে

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৪,  5:07 PM

news image

মাগুরায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার শ্রীপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে তার জামিন শুনানিতে কোনো আইনজীবী না থাকায় আদালত কারাগারে পাঠান। এর আগে সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাদী একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ। মামলা সূত্রে জানা গেছে, নিজ দলে ভেড়াতে না পেরে ২০২২ সালের ১০ মে স্বর্ণালী জোয়ারদার রিয়া বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা না পেয়ে দুই দিন পর ১২ মে ভোর ৫টার সময় একটি লোহার স্টিক দিয়ে তার ওপর হামলা চালান। মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরও দুজনকে আসামি করা হয়। এদিকে স্বর্ণালী জোয়ারদার রিয়ার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার পক্ষে আইনজীবীদের কেউ জামিন শুনানিতে অংশ নিতে পারে শুনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হন। তবে শেষ পর্যন্ত কোনো আইনজীবীকে তার পক্ষে দেখা যায়নি। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলে তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম