ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাকে মারধর করে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৩,  5:33 PM

news image

নোয়াখালীর সোনাইমুড়িতে নুসরাত জাহান জেমী নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সোনাইমুড়ি উপজেলা পরিষদ সংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ মরিয়ম আক্তার ডলি নামে এক নারীকে আটক করে। পুলিশ জানায়, এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা করেছে অপহৃত শিক্ষার্থীর মা। অপহৃত শিক্ষার্থী সোনাইমুড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষার্থী। অপহৃত শিক্ষার্থীর মা জানান, তিনি ও তার মেয়ে জেমী সোনাইমুড়ি পৌর শহরে তাদের আইনজীবীর চেম্বার থেকে কাজ শেষে মাহাতাবপুরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সোনাইমুড়ি উপজেলা পরিষদ সংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথায় গেলে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির গতিরোধ করে কয়েকটি মোটরসাইকেল ও অপর একটি সিএনজিচালিত অটোরিকশা। এক পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে শিক্ষার্থীর মাকে মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়। পরে সোনাইমুড়ি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেফতার করে। একই সঙ্গে অপহৃতকে উদ্ধার ও অপর অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম