ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

মাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  10:57 AM

news image

আশুলিয়ার শিমুলিয়ার সুপিয়া বেগমকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। সোমবার রাতে সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়ার গ্রামের এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার নারীর নাম সুপিয়া বেগম। তিনি উপজেলার শিমুলিয়ার ইউনিয়নের গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, লেহাজ উদ্দিন স্ত্রীর ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার রাতের কোনো এক সময় আওলাদ হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার সকালে দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশুলিয়ার থানার (ওসি) তদন্ত মোহাম্মদ কামাল হোসেন জানান, দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মেডিকল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার একটি হত্যা মামলা দায়ের করা করা হয়েছে। তবে এখনো হত্যাকারী আওলাদকে গ্রেফতার করতে পারেনি। কুপিয়ে হত্যার ব্যবহার করা দা উদ্ধার করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম