ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মহড়ার পর হুমকি-ধমকি বন্ধ করেছে ইসরায়েল: ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  4:34 PM

news image

সামরিক মহড়ায় ইরানের শক্তিমত্তা দেশে ইসরায়েল তার ইরানবিরোধী হুমকি-ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনীর মুখপাত্র রামেজান শারিফ আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি দক্ষিণ ইরানে সামরিক মহড়া চালানোর আগে ইসরায়েলিরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করে আসছিল।

ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর উপকূলে গতমাসের শেষদিকে পাঁচদিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান। মহড়ায় বেশ কিছু স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে বিরত থাকার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ওই সামরিক মহড়ার আগে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক হম্বিতম্বি করেন। বিশেষ করে তারা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনার বিরোধিতা করে বক্তব্য দেন। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আইআরজিসির মুখপাত্র জেনারেল শারিফ ওই হুমকিকে ‘শূন্যগর্ভ বাগাড়ম্বর’ বলে নাকচ করে দেন। তিনি বলেন, খোদ ইসরায়েলি সেনা কর্মকর্তারাই স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর শক্তি তেল আবিবের নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম