ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মহেশপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৫,  5:05 PM

news image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহেশপুর ৫৮ বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেণীপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৪-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০ জন শিশু ও নারীকে পুশ ইন করা হয়েছে।  পরে মেহগনি বাগান থেকে বিএসএফের পুশ ইন করা বাংলাদেশি শিশু ও নারীকে আটক করা হয়। যাদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে তারা পাঁচ দিন আগে গুজরাটে পুলিশের হাতে আটক হন পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় গত বৃহস্পতিবার রাতে কলকাতা হয়ে সীমান্তে আসেন। রাত আনুমানিক ১২টার দিকে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে থেকে তাদের সীমান্ত গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মহেশপুর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম