ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুরে স্বামীর মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রীও

#

১০ অক্টোবর, ২০২৪,  5:13 PM

news image

ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় পড়ে মাথায় আঘাত পান রফিকুল ইসলাম (৬০)। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্বামীর করুন মৃত্যু দেখে স্ত্রী শাহাজান খাতুন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যৃবরণ করেন। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে। প্রতিবেশীরা জানান, ফজরের নামাজের সময় রফিকুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় বাথরুমের মধ্যে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ সময় তার মাথা দিয়ে রক্ত ঝরছিল। স্বামীর ঘরে আসতে দেরি হওয়ার কারণে স্ত্রী শাহানাজ খাতুন তার স্বামীকে দেখতে যান। গিয়ে দেখতে পান তার স্বামী বাথরুমের মধ্যে পড়ে আছে। মাথা দিয়ে রক্ত ঝরছে। তা দেখেই স্ত্রী শাহানাজ খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যৃবরণ করেন।  স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কানন জানান, বাথরুমের মধ্যে পড়ে মাথায় আঘাত পান রফিকুল ইসলাম। তিনি বাথরুমের মধ্যেই মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর দেখেই তার স্ত্রী শাহানাজ খাতুন হৃদরোগে আক্রান্ত ঘটনাস্থলেই মৃত্যৃবরণ করেন। স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, স্বামীর করুন মৃত্যু দেখে স্ত্রীও মারা গেছে। এ ঘটনাটি খুবই কষ্ট দায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম