ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া

মহেশপুরে চিশতিয়া তরিকার অনুসারীকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৪,  4:11 PM

news image

ঝিনাইদহের মহেশপুরে চিশতিয়া তরিকার অনুসারী শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ মে) রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিলো। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। বুধবার (২৯ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ইমরান জাকারিয়া। তিনি বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা শুনে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে শাহাজাহান ফকিরকে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম