ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মহেশখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৫,  5:21 PM

news image

মহেশখালীর মাতারবাড়ীতে মাছের প্রজেক্ট থেকে নিখোঁজের এক দিন পর ভাসমান অবস্থায় মো. রুবেল (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিয়নের পূর্ব মগডেইল মসজিদের পাশে টাট্টিঘোনা এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। নিহত রুবেল ওই এলাকার লাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন লোক মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ দেখতে পান। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি অসাবধানতাবশত পানিতে তিনি পড়ে যেতে পারেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই রুবেল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্য দিয়ে তাকে খোঁজার চেষ্টা চালায়। মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই সুমিত বড়ুয়া বলেন, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রুবেল মানসিক রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফনের ব্যবস্থা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম