ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহেন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২১,  11:41 AM

news image

পাবনায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনে চলন্ত ট্রাকের ধাক্কায় ইঞ্জিন বিকল হয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি আসার আগেই পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ক্রসবার নামাননি গেটম্যান। ট্রাকচালক সম্ভবত রাতভর গাড়ি চালানোর ক্লান্তিতে ঝিমাচ্ছিলেন। ট্রেনের উপস্থিতি খেয়াল না করেই গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটেছে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।’ পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করবো। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম