ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মহিপালে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সেনা সদস্য আটক

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪,  4:55 PM

news image

ফেনীর মহিপালে যৌথবাহিনীর অভিযানে মো. নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে।  সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপাল সার্কিট হাউজ রোড থেকে তাকে আটক করা হয়। পরে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে। সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশা পরিহিত এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছেন। খবর পেয়েই তাৎক্ষণিক ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট  সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়। আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, সেনাবাহিনী পরিচয়ে ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় সঙ্গে থাকা একটি ব্যাগসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম