ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মহাসড়কে র‌্যাবের তল্লাশি ফেনসিডিলসহ পিকআপ জব্দ গ্রেফতার-২

#

১৯ জানুয়ারি, ২০২৪,  3:34 AM

news image

আবুল হোসেন বাবলুঃ গভীর রাতে মহাসড়কে র‌্যাবের চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান। উদ্ধার হলো ২৪৮ বোতল ফেনসিডিল। গ্রেফতার হয়েছে ২ জন মাদক কারবারি। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত  পিকআপটি। বৃহস্পতিবার ১৮ জানুয়ারী মধ্য রাতে রংপুর মহানগরীর মেডিকেল মোড় এলাকার ইসলামবাগ(সাায়েন্স ল্যাবরেটরি সামনে) রংপুর টু বগুড়াগামী মহাসড়কে র‌্যাব-১৩ রংপুরের একটি চৌকস দল আভিযানিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। অভিযানকালে একটি পিকআপের দুই দরজার সাইড কভারের ভিতর অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের দলটি।  র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন সেবোব দাস গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম এবং একই থানাধীন মালগারা গ্রামের রেজাউল হকের ছেলে আলমগীর হোসেন। র‍্যাব-১৩'র কাছে তথ্য ছিলো বহুদিন যাবত মাদক ব্যবসায়ীরা উত্তরাঞ্চল হতে রাজধানীতে মাদক পাচার করে আসছে। এমনই তথ্যের ভিত্তিতে তৎপর হয় র‍্যাবের গোয়েন্দা সংস্থা। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক কারবারীদের সনাক্ত করে যথারীতি চেকপোস্টে তল্লাশির মাধ্যমে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারীদের ও জব্দকৃত পিকআপটি রংপুর মহানগর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম