ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  5:04 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হলে উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। শনিবার (০৯ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজার এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। আমরা তাদের নানা ভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারিনি। এক পর্যায়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। আধ ঘণ্টা পর তারা ফের সংবদ্ধ হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারলে পুলিশ টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম