ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মহামারি শেষ হয়নি: ডব্লিউএইচও

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২২,  7:11 PM

news image

করোনা মহামারি পরিস্থিতি বদলাচ্ছে। তবে মহামারি শেষ হয়নি বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্থানীয় সময় গতকাল বুধবার ডব্লিউএইচও সতর্কতা জারি করে বলেছে, ১১০টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। খবর এএনআইয়ের। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, করোনা নিয়ে গবেষণা হুমকির মুখে পড়েছে। কারণ, করোনার জিনোম সিকোয়েন্স কমে গেছে। ফলে অমিক্রন ও ভবিষ্যতে করোনার আরও ধরনগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। গেব্রেয়াসুস বলেন, করোনা অনেক জায়গায় বিএ.৪ ও বিএ.৫–এ রূপ নিয়েছে। ১১০টি দেশে করোনার সংক্রমণ বেড়েছে। ফলে পুরো বিশ্বে করোনার সংক্রমণ ২০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে তিনটিতে মৃত্যু বেড়েছে। তবে তুলনামূলকভাবে বিশ্বে মৃত্যুহার স্থিতিশীল আছে বলে জানান তিনি।

করোনা ও বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুতে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে গেব্রেয়াসুস কমপক্ষে ৭০ শতাংশ জনগণকে টিকা দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গত দেড় বছরে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটিরও বেশি টিকা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। ডব্লিউএইচওর প্রধান গেব্রেয়াসুস বলেন, নিম্ন আয়ের দেশগুলোর কয়েক লাখ মানুষ, হাজারো স্বাস্থ্যকর্মী ও বয়স্ক ব্যক্তিরা টিকার বাইরে রয়েছেন। এর অর্থ হলো, তাঁরা করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। মাত্র ৫৮ শতাংশ দেশ ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে বলে জানান গেব্রেয়াসুস। নিম্ন আয়ের দেশগুলোর এই লক্ষ্যে পৌঁছানো সহজ নয় বলে জানান তিনি। উদাহরণ হিসেবে রুয়ান্ডার কথা বলেন তিনি। দেশটিতে করোনার দ্বিতীয় টিকা নেওয়ার হার ৬৫ শতাংশের নিচে। এ সময় মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়েও উদ্বেগ জানান গেব্রেয়াসুস। গেব্রেয়াসুসকে উদ্ধৃত করে ডব্লিউএইচও এক টুইটে বলেছে, গেব্রেয়াসুস মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন। কারণ, এটি অন্তঃসত্ত্বা ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। উদাহরণ হিসেবে তিনি নাইজেরিয়ার কথা বলেন। ২০১৭ সাল থেকে দেশটিতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বছর সেখানে আরও বেশি সংক্রমণ দেখা গেছে। ৫০টির বেশি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এই সংক্রমণ অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম