ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

মহান বিজয় দিবসে ধুয়ে মুছে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

#

১৫ ডিসেম্বর, ২০২৪,  2:50 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সম্পূর্ণ ভাবে প্রস্তুত করা হয়েছে জাতীয়  স্মৃতিসৌধ। প্রায় এক মাস ধরে চলেছে সৌন্দর্য বর্ধন, ধোঁয়া মোছাসহ প্রস্তুতির সব কাজ। মহান বিজয় দিবসে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। আগামীকাল সকালে রাষ্ট্রপতি ও সরকারের প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। মুক্তিযুদ্ধে শহীদ ও বীর যোদ্ধাদের শ্রদ্ধায় গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করেছে জাতীয় স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধুয়েমুছে সাফসুতরো করার পর রঙ তুলির আঁচড়ে সাজানো হয়েছে বেদী পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ। ছোট বড় গাছ ও ফুলের গাছগুলো কেটেছেটে করা হয়েছে পরিপাটি।

শ্রমিকরা দিন রাত সৌধে কাজ করছেন। আজ স্মৃতিসৌধে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধ চত্বরের বিভিন্ন সড়ক পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। বিভিন্ন স্থানে নতুন ফুলের চারা রোপন করা হয়েছে। সড়কবাতিগুলোর লোহার পাইপে নতুন করে রংয়ের আঁচর পরেছে। স্মৃতিসৌধের ফটকে স্মৃতিসৌধ দেখতে ভীর করেছেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশ ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার বিষয়টি জানার পর ফটকের খানিকটা দূড়ে দাঁড়িয়ে স্মৃতিসৌধ দেখছেন তাঁরা। এদিকে স্মৃতিসৌধ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে নতুন সড়কবাতি লাগানো সহ, সড়ক বিভাজকে নতুন করে রং দেয়া ও সড়কে জমে থাকা ধুলোবালি সরিয়ে নিতে দেখা গেছে।

গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল ১৫ দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিন-রাত শুরু হয় সংস্কার কাজ। এরইমধ্যে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা  জানাবেন। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ চত্বর পরিষ্কার পরিচ্ছন্নকরাসহ নানাভাবে সাজিয়েছি। এদিকে বিভিন্ন রাজনীতিক দল সহ সাধারণ মানুষ আগামীকাল সকাল এর অপেক্ষায় রয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম