ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

মহানবী (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ মিছিল

#

০৬ অক্টোবর, ২০২৪,  4:41 PM

news image

আরিফ প্রধান : সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের মুম্বাইয়ে কটুক্তির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় শ্রীপুর চৌরাস্তা থেকে মোটরসাইকেল মিছিলটি যাত্রা শুরু করে শ্রীপুর বাজার হয়ে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা এমসি বাজার প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা, কেওয়া বাজার হয়ে শ্রীপুর এসে দীর্ঘ মিছিলটি সমাপ্ত হয়। মিছিলের পরে পথসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দীন খন্দকার, হাফেজ মাওলানা মোজাম্মেল হক, হাফেজ মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা মুফতী ইসমত আলী, মুফতি মাসুদুর রহমান, মাওলানা শহিদুল্লাহ রহমান, আব্দুল হালিম হুসাইনী, মুফতি আ. রহমান সায়েদী, প্রমূখ। এসময় বক্তারা অনতিবিলম্বে কটুক্তিকারী কুলাঙ্গারদের ফাঁসির দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম