ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  9:27 PM

news image

চলতি বছরই মহাকাশে নারী নভোচারী পাঠাতে যাচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। বছরের শেষ দিকে নভোচারী হিসেবে মহাকাশে পাঠানো ওই নারীর নাম রায়ানা বারনাওয়ি। আলি আল-কারনি নামের অপর এক নভোচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা রয়েছে রায়ানা বারনাওয়ির। রোববার সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। -খবর এনডিটিভি

সৌদি আরব অতিরক্ষণশীলতা থেকে বেরিয়া আসার যে পদক্ষেপ গ্রহণ করেছে এটি মূলত তারই অংশ।  এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত অন্যান্য নভোচারীদের সঙ্গে যোগ দেবেন তারা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তাদের বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হবে। সৌদির নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশে বড় ধরনের পরিবর্তন আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। ২০১৭ সালে ক্ষমতায় আসার পরপরই তিনি নারীদের গাড়ি চালানো এবং অভিভাবক ছাড়াই বিদেশে ভ্রমণের অনুমতি দেন। তবে মহাকাশে সৌদি আরবের অভিযান এবারই প্রথম নয়। এর আগে ১৯৮৫ সালে সৌদি আরবের তৎকালীন প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের একটি অভিযানের অংশ হিসেবে মহাকাশে ভ্রমণ করেন। প্রিন্স সালমানের ভিশন ২০৩০ এজেন্ডার অংশ হিসেবে ২০১৮ সাল থেকে নতুন করে মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ নেয় দেশটি। এর আগে ২০১৯ সালে প্রথম আরব দেশ হিসেবে আরব আমিরাত মহাকাশে তাদের নাগরিককে মহাকাশে পাঠায়। তাদের পথ অনুসরণ করছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম