ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মস্কোতে ড্রোন হামলা বানচালের দাবি রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  4:48 PM

news image

সাম্প্রতিক সময়ে রাজধানী মস্কোতে ড্রোন হামলার চেষ্টা বৃদ্ধি করেছে ইউক্রেন রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিন্তু সেই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা ভণ্ডুল করে দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার সকালে দুইটি ড্রোন দিয়ে হামলার চেষ্টায় চালায় ইউক্রেনীয় বাহিনী।’ বিবৃতি অনুসারে, ড্রোন ব্যবহার করে কিয়েভ রেজিম মস্কোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালায়। কিন্তু সেটা প্রতিহত করা হয়েছে। দুইটি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ড্রোন দুটো বিধ্বস্ত হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।   বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়ার নিউজ এজেন্সি তাসের খবরে বলা হয়েছে, একটি ড্রোন কমসোমোলস্কির প্রসপেকতে পড়ে। এই অঞ্চলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিকটে অবস্থিত। অন্য ড্রোনটি ব্যবসা সেন্টার লিকাচেভা সড়কে পড়ে। এটি  মস্কোর প্রধান রিং রোডে অবস্থিত। রয়টার্স বলছে, তারা স্বতন্ত্রভাবে মস্কোর এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম