ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৪,  3:52 PM

news image

নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। তবে মাছগুলো ছোট ও ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়। শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরণী ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ। তিনি বলেন, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। কিছুদিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার মো. আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেন। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছগুলো দেখার জন্য। গত ১০-১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরও ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়। তিনি আরও বলেন, আমার এই ওয়ার্ডে লবণাক্ত পানির সঙ্গে ইলিশের পোনা ঢুকে পড়ে। পরবর্তীতে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়। এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র : আরটিভি অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম