ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

মশার কয়েল থেকে ঘরে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৪,  11:08 AM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন- মো. বাবুল (৪৭), শেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩)। দগ্ধদের একজন স্বজন জানান, তারা রূপগঞ্জের হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতেন। থাকতেন এক রুমে। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করছি, লাইনের গ্যাস লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল আগে থেকেই।  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক জানিয়েছেন, তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম