ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

মলদোভা ‘অস্থিতিশীল’ করছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ, ২০২৩,  12:32 PM

news image

প্রতিবেশী রাষ্ট্র মলদোভাকে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করছে রাশিয়া। এমনকি দেশটিতে ‘রাশিয়ার অনুগত’ সরকার বসাতে চায় মস্কো। এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাশিয়াকে মলদোভার অস্থিতিশীল করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। সিএনএন এক প্রতিবদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস মলদোভায় বিক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করছেন রুশ গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা।  হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে রুশপন্থি সরকার বসানোই মস্কোর মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস মলদোভার সরকারকে দুর্বল করতে কাজ করছে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে মলদোভা। তিনি আরও বলেন, রুশ সরকারের সঙ্গে সম্পৃক্ত অ্যাক্টরা মলদোভায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রশিক্ষণ দিতে পারে বলে ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মলদোভার রাজধানী চিসিনাউয়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এ বিক্ষোভের মূল আয়োজক হচ্ছে মলদোভার রুশপন্থি শোর পার্টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম