ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  1:54 PM

news image

আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পটি রাবাত ও মারাকাশসহ বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। এ সময় আতঙ্কিত সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে, দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স আফটারশক সম্পর্কে সতর্ক করার পর হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ও আবাসিক ভবন ছেড়ে পালিয়েছে। এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকেশ শহর। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, ভূমিকম্পটি গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তিন লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সূত্র: বিবিসি, আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম