ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২৪,  10:58 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর আগে গত রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলার শাবানহাটি ইউনিয়নের ভালুকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওইদিন স্থানীয় প্রশাসন ভোটগ্রহণ স্থগিত করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ওই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ স্বতন্ত্র নাজনীন আলম (ঈগল), আওয়ামী লীগ স্বতন্ত্র শরীফ হাসান অনু (কেটলি), আওয়ামী লীগ স্বতন্ত্র মোরশেদুজ্জামান সেলিম (ফুলকপি), জাতীয় পার্টি (লাঙ্গল) ডাক্তার মুস্তাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি শফিউল আলম, আওয়ামী লীগ স্বতন্ত্র রমিজ উদ্দিন ও তৃণমূল বিএনপির জামাল উদ্দিন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী গণমাধ্যমকে জানান, একটি কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম